শিয়ালের কামড়ে টিকা না নেয়ায় দিনমজুরের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার দুপুরে শিয়ালের কামড়ে দিনমজুর দুলাল মোল্লা (৩০) মারা গেছেন। শিয়াল কামড়ানোর পর সময়মতো টিকা বা ভ্যাকসিন গ্রহন না করায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

নিহত দুলাল মোল্লা উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী গ্রামের মনসুর মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, গত প্রায় ১৮ দিন আগে সন্ধ্যার সময় বাড়ির পাশে কাশবনে থাকা শিয়াল কামড়ায় দুলালকে। পরে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ভ্যাকসিন গ্রহন করেননি। 

এদিকে  শনিবার সকাল থেকে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের  মৃত্যু হয় তার। 

এ ব্যাপারে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা: নাজমুল হাসান জানান, শিয়াল কামড়ানোর পর সময়মতো চিকিৎসা গ্রহণ না করায় রেভিক্সে (জলাতঙ্ক) আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষন পরেই তার মৃত্যু হয়।


একাত্তর/আরবিএস  

বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
রানওয়েতে শিয়ালের ছোটাছুটির কারণে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে ২৫ মিনিট দেরি হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর