পদ্মায় জেলের জালে ৩৮ কেজির বাঘাইড়, নিলামে বিক্রি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৫ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। পাল্লাতে তুলে দেখা গেছে মাছটির ওজন ৩৮ কেজি। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটের অদূরে আক্কাস হলদারের জালে মাছটি ধরা পরে।

এ সময় মাছটিকে ফেরী ঘাট এলাকায় আড়ৎদার বাবু সরদারের আড়তে নিয়ে আসলে বিশাল আকৃতির মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরিঘাটে সকল মাছ ব্যাবসায়ীর অংশগ্রহণে নিলামে প্রতি কেজি এক হাজার তিনশ' টাকা দরে মোট ৪৯ হাজার চারশ' টাকায় মাছটি কিনে নেন স্থানীয় শাকিল সোহান মৎস্য আড়তে মালিক মাছ ব্যবসায়ী মো: শাজাহান মিয়া। 

আরও পড়ুন: কাবুলে জুমার নামাজের পর বিস্ফোরণ, নিহত সাত

মো: শাজাহান জানান, ৩৮ কেজি ওজনের মাছটি কিনে নেওয়ার পরে মোবাইলে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫১ হাজার তিনিশ' টাকায় বিক্রি করেছি। 

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো: রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় মাঝেমধ্যেই বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুল্কমুক্ত আমদানি সুবিধা বাতিলের পর ২৪ জন সাবেক সংসদ সদস্যের গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৬ জানুয়ারি) থেকে অনলাইনে নিলাম শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গাড়ি...
পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়ার একটি ঘাটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। যাত্রীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এই নৌ-রুটের তিনটি ঘাট।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর