রাজবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

রাজবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে রাজবাড়ী-রাজধরপুর সড়কের রাজধরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু নীরব তালুকদার (৮) বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের লিটন তালুকদারের ছেলে।

রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বিকেলে ওই শিশুটি রাজধরপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিকশাটিকে শনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ইটনায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কনের পিতাকে জরিমানা

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কণা জানান, নীরবকে স্থানীয় ও তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরে থানা পুলিশকে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর