রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশু নিহত, আহত আট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:২১ পিএম

রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কার অটোরিকশার যাত্রী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রিকশার আরও আট যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার তারা-গঞ্জ উপজেলার বৈরাতী ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সুরাইয়া আক্তার (১২)। তার বাড়ি ইকরচালী এলাকায় বলে জানা গেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ বলেন, ওই এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন: আধ ঘণ্টা পানিতে ভাসা আড়াই বছরের শিশু জীবিত উদ্ধার

এ ঘটনায় পুলিশ ঘাতক বাস আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। 


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর