নৌকাডুবি থেকে অলৌকিকভাবে বেঁচে গেছে শিশু দীপু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে আড়াই বছরের শিশু দীপু। নৌকাডুবির পর প্রায় আধা ঘন্টা নদীতে ভেসে ছিলো সে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এখন সে সুস্থ হলেও মারা গেছে তার মা। আর নিখোঁজ রয়েছেন বাবা ভুপেন।

গেলো রোববার বিকেলে পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনায় আড়াই বছরের শিশু দীপু বেঁচে থাকার গল্প এখন গোটা জেলাতে। অলৌকিকভাবে সে বেঁচে ফেরে তীরে।

মহালয়া উপলক্ষে ছোট্ট দীপুকে নিয়ে তীর্থস্থান বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন বাবা ভূপেন ও মা রূপালি। করতোয়া নদী পার হতে অন্যদের সঙ্গে নৌকার যাত্রী হন তারা।

নৌকাটি যাত্রী বোঝাই করে নদী পার কবার সময় একটি স্থানের গিয়ে স্রোতের তোড়ে এক দিকে কাত হয়ে নিমিষের মধ্যেই ডুবে যায়। মা রূপালীর মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ বাবা ভূপেন।

বাবা-মায়ের হাতছাড়া হয়ে নদীতে ভাসছিলো শিশু দীপু। প্রায় আধাঘন্টা পর উদ্ধার হয় সে। হাসপাতালে নেয়ার পর এখন সে সুস্থ।

আরও পড়ুন: পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা উপদেশ চীনের

দীপুরা তিন ভাই। আঠারো বছরে ধীতেন আর ১৪ বছরের পরিতোষ সেদিন বাড়িতেই ছিলেন। তাদেরও মন্দিরে যাওয়ার কথা ছিলো, কিন্তু শেষ সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন।  

পাঁচ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন বাবা ভূপেন। এখন বাবা-মা দুজনকেই হারিয়ে ছোট্ট দীপুকে নিয়ে চোখে অন্ধকার দেখছে বড় দুই ভাই।


একাত্তর/আরবিএস 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের হাওরে বোরো ধান কাটতে গিয়ে নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর দুইটার দিকে জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
শখ করে বাবার সঙ্গে সাগরে গিয়েছিলো ১২ বছরের শিশু সিয়াম। মাছ ধরা দেখবে -এই ছিলো তার আবদার। কিন্তু সেই আনন্দের যাত্রাই পরিণত হলো জীবনের শেষ যাত্রায়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর