পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা উপদেশ চীনের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:১৬ পিএম

সম্প্রতি পাকিস্তানকে ঋণ মাফের জন্য চীনের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আর এতেই চটেছে গণচীন। উল্টো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছে দেশটি। 

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন মঙ্গলবার বলেছেন, পাকিস্তানকে আর্থিক ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা করে আসছে চীন। তা পাকিস্তানের জনগণ সবচেয়ে ভালো বোঝে।

তিনি আরও জানান, পাকিস্তানে বন্যা দেখা দেয়ার পর থেকে পাকিস্তানের আসল বন্ধু ও ভাই হিসেবে চীন প্রথমে পাকিস্তানকে সহায়তা দিয়েছে। 

পাকিস্তানকে ৪০ কোটি ইউয়ান মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। এছাড়া চীনের বেসরকারি সংস্থাগুলোও পাকিস্তানকে সহায়তা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

ওয়াং ওয়েন বিনের মতে, চীন-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করার বদলে যুক্তরাষ্ট্রের উচিত পাকিস্তানের মানুষদের জন্য ভালো কিছু করা। 

মঙ্গলবার বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন সরকার পাকিস্তানকে ৪০ কোটি ইউয়ানের মানবিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত দুর্যোগ কাটিয়ে উঠতে এবং তাড়াতাড়ি তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করতে পাকিস্তানি জনগণকে যথাসাধ্য সাহায্য করবে চীন।

এরইমধ্যে পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে চীনা সহায়তা। প্রথমে জরুরি ওষুধ ও খাবার যাচ্ছে দেশটিতে। 

image

পাকিস্তানে চীনা মেডিক্যাল টিম

আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে

এদিকে পাকিস্তানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তিন হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। গত জুন মাসের মাঝামাঝি থেকে শুরু এ বন্যায় এখন পর্যন্ত এক হাজার ছয়শ' ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ হাজার আটশ' ৬৫ জন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১৬ কোটি ডলারের জরুরি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এরইমধ্যে চীন-সৌদিসহ একাধিক দেশ সাহায্য নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর