অজ্ঞাত গাড়ির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২ এএম

সাভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তুহিন মাহমুদ জয় (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা নিহতের মরদেহ উদ্ধার করে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা-মহাসড়কের ঢাকাগামী লেনে সাভার বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এসময় তুহিনের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী রাসেল নামে আরো একজন আহত হন। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তুহিন মাহমুদ জয় সাভারের জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি সাভার রেডিওকলোনি মডেল স্কুল শিক্ষার্থী হয়ে থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

অপরদিকে আহত রাসেল (২৭) পটুয়াখালীর সদর থানার ছোট বিঘাই গ্রামের আব্দুর জব্বার মিয়া ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এই সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের চালকের আসনে থাকা জয় মারা যান। আরেকজনকে গুরুত্ব অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় পৌর আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা নেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অজ্ঞাত ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।


একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর