কলাক্ষেত থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ পিএম

মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামের তালতলার মাঠে এক কলাক্ষেত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে মরদেহটি দেখতে পেয়ে মাঠের কৃষকরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, একটি কালো বোরখা পরা ওই নারীর কাছ থেকে একটি ভ্যানিটিব্যাগ উদ্ধার করা হয়। সেখানে পাওয়া একটি মোবাইল নম্বরে ফোন দিলে এক নারী মরদেহটি তার মা মালেকা খাতুনের হতে পারে বলে জানান। বেশ কয়েকদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়। 

পুলিশ আরও জানায়, ওই ফোনকল থেকে ধারণা করা হচ্ছে নিহত নারীর নাম মালেকা খাতুন (৪৭)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আযমপুর গ্রামের নুরুল হকের স্ত্রী। তবে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মরদেহের পরিচয় নিশ্চিত করে বলা যাবে বলে জানায় পুলিশ। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার পিরোজপুর গ্রামের তালতলার মাঠে জাবারুল ইসলামের কলাক্ষেতে একটি নারীর অর্ধগলিত মরদেহ দেখে কৃষকরা ৯৯৯-এ ফোন দেয়। পরে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল।

আরও পড়ুন: গাজীপুরে ২৫ কেজি গাঁজা উদ্ধার, পাঁচজন আটক

ওসি আরও জানান, তাকে হত্যা করে কেউ কলাবাগানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মুঠোফোনে যোগাযোগ করা ব্যক্তিরা পৌঁছালে আরও তথ্য জানা যাবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর