লালমাইতে বীমা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পিএম

গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগে কুমিল্লার লালমাইতে আবদুর রহমান নামের এক বীমা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।                               

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে লালমাই উপজেলার মিতল্লা বাজারে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির লালমাই সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এলাকার প্রায় দুই হাজার গ্রাহক সমবেত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গ্রাহক হারুনুর রশিদ, আব্দুল কুদ্দুস, খোরশেদ আলম প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, 'অভিযুক্ত আবদুর রহমান হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির লাকসাম শাখার ব্যবস্থাপক। তিনি দীর্ঘদিন যাবত অত্র অঞ্চলের প্রায় পাঁচ হাজার গ্রাহককে বীমা করে দিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও টাকা ফেরত দিচ্ছে না নানান অজুহাতে। এমনকি মৃত গ্রাহকদের মরণোত্তর পাওনা টাকাও পরিশোধ করছেন না। নানান অজুহাতে গ্রাহকদের হয়রানি করে যাচ্ছেন।' 

অনতিবিলম্বে গ্রাহকদের বীমার টাকা যথাযথভাবে পরিশোধ করে প্রতারক আবদুর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। 

আরও পড়ুন: বাগেরহাটে এক দুর্গাপূজা মণ্ডপে ১৫১ প্রতিমা

বক্তারা আরও বলেন, 'আমরা জানি, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সে কোম্পানি একটি ঐতিহ্যবাহী বীমা কোম্পানি। আমাদের বিশ্বাস অত্র অঞ্চলের গ্রাহকদের ভোগান্তি লাঘবে শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেবেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।'

এদিকে, বিক্ষুব্ধ গ্রাহকদের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক গা ঢাকা দেন অভিযুক্ত বীমা কর্মকর্তা আবদুর রহমান৷ মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


একাত্তর/এসজে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর