নরসিংদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত চার, আহত পাঁচ

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২:২২ পিএম

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। 

রোববার (২ অক্টোবর) সকাল ৬টায় রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো সিদ্দিক মিয়া (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালা। তবে ওপর নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব মুখি কাঁচামালবাহী ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজি ও যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের বাজারে উঠে যায়।

এতে ঘটনা স্থলেই সবজি বিক্রেতা ও সিএনজির যাত্রী তিনজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেয়ার পথে নিহত হন। 

আরও পড়ুন: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আস পাশের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 

ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ আরেকজন নিহতের খবর পায়। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর