ব্রহ্মপুত্রে ভাসমান নৌকা থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ভাসমান একটি নৌকা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২ অক্টোবর) সকালে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী চৌধুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফুলছড়ি থানা পুলিশ।

জানা গেছে, নিহত কৃষক জেলাল মিয়া চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। 

পুলিশ জানায়, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে ভাসমান নৌকায় জেলাল মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নৌকার ইঞ্জিনের সাথে গলার মাফলার পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানায় পুলিশ। 

নিহত জেলালের পরিবার জানায়, ভোরে জেলাল মিয়া বাড়ি থেকে নৌকা নিয়ে ঘাস কাটতে চরে যাওয়ার জন্য বের হন। 

আরও পড়ুন: হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর