দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত তিন

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:১১ এএম

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইলে বিদ্যুতের খাম্বাবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজনই ভেটেরিনারি কলেজের ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। 

নিহত শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি কলেজের ছাত্র মুরাদ হোসেন, তৌহিদ হোসেন ও সমরেশ। থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, রাত ১১টার দিকে সদর উপজেলার ঘোষপাড়া সংলগ্ন জোহান পার্কে ভেটেরিনারি কলেজের ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী সজিব আহত হন।

এসময় আহতের সহযোগী ও তিন শিক্ষার্থী তৌহিদ, মুরাদ ও সমরেশ মোটরসাইকেলযোগে দ্রুত লেবুতলা সংলগ্ন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজ ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথিমধ্যে আঠারমাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হলে তারা তিনজনই ঘটনাস্থলে নিহত হন।  

ওসি আরও জানান, এ খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর