এক মাস কারাভোগ শেষে দেশে ফিরছেন ৩১ ভারতীয় জেলে

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম

এবার এক মাস ছয় দিন কারাভোগ শেষে বাগেরহাট জেলহাজত থেকে মুক্তি পেয়েছেন ৩১ জন ভারতীয় জেলে। 

শনিবার দুপুর ১২টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। এ সময় খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ে প্রতিনিধি প্রভাত মারদা, বাগেরহাট জেল সুপার এস, এম কামরুল হুদা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপস্থিত ছিলেন। 

পরে মুক্তি পাওয়া এ সকল জেলেদেরকে একটি বাসে করে মোংলায় পাঠিয়ে দেওয়া হয়। দুপুর ২টার দিকে এ জেলেরা মোংলার ফেরিঘাট এলাকায় এসে তাদের এফ, বি মা মঙ্গলচন্ডী নামক দুইটি ট্রলারে উঠেন। দীর্ঘদিন পড়া থাকা এ ট্রলার দুইটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও ক্রুটি মেরামতসহ প্রয়োজনীয় জ্বালানি তেল ও খাবারদাবার নিয়ে রোববার সকালে তারা মোংলা থেকে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন বলে জানান ভারতীয় জেলেরা। 

এ সকল জেলেদের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: আগুনে জ্বলছে ক্রিমিয়া-রাশিয়া একমাত্র সংযোগ সেতু

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারকালে এফ, বি মা মঙ্গলচন্ডী নামক এ দুইটি ট্রলার ও ৩১ ভারতীয় জেলেকে আটক করেছিলো বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।

এর আগে গত মঙ্গলবার ৩ মাস ৪ দিন কারাভোগ শেষে মুক্তি পাওয়া ১৩৫ ভারতীয় জেলে ৮টি ট্রলার নিয়ে ওই দিনই স্বদেশের উদ্দেশ্যে মোংলা থেকে রওনা হয়ে যায়। 


একাত্তর/আরবিএস 

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর