পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালানোর ১৭ দিন পর গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:০৬ এএম

নোয়াখালী কোম্পানিগঞ্জে পুলিশে হাতে কামড় দিয়ে দিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ১৭ দিন পর গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইসমাইল হোসেন ওরফে বয়াতি (৪৫)। তিনি উপজেলার বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির বাসিন্দা।

শনিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে এ খবর জানান নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জামাইয়েরটেক এলাকা থেকে মাদক কারবারি বয়াতিকে হাতকড়াসহ ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ ঘটনায় একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির বেশ কয়েকজন স্বজনকে আটক করা হয়। ওই ঘটনার ১৭ দিন পর একাধিক মাদক মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলার আসামি বয়াতিকে গ্রেপ্তার করা হয়।  

উল্লেখ্য,মাদক কারবারি বয়াতি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তিনি দীর্ঘ তিন বছর ধরে রিকশা চালানো ছেড়ে দিয়ে বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডে মাদক কারবার চালিয়ে আসছিলেন। 

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে জামাইয়ের টেক এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন খবরে কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এএসআই) রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। 

আরও পড়ুন: উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

অভিযানে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে বয়াতীকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। এক পর্যায়ে তাকে নিয়ে পুলিশ সদস্যরা থানায় আসার পথে উদ্যত হলে ঘটনাস্থলে একজন নারী পুলিশকে হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর