টাকা ফেরত চাওয়ায় যুবককে পেটালো শ্বশুরবাড়ির লোকজন

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১২:১৪ পিএম

বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাওয়ায় এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতালে এবং পরে পরিবারের লোকজন যশোর হাসপাতালে ভর্তি করেছে।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম বকুল (৩০)।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুরের ভোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও আহতের ভাই মুকুল জানান, সাত বছর আগে ছোট ভাই বকুলের একই গ্রামের লুৎফর রহমানের কন্যা লতিফার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বকুল মালোয়েশিয়া চলে যান। এরপর থেকে স্ত্রী লতিফার নামে প্রতি মাসে তার আয়ের টাকা পাঠান। 

তিনি দাবি করেন, লতিফার নামে এ পর্যন্ত প্রায় ২৪ লাখ টাকা স্ত্রীর পাঠিয়েছে। 

মুকুল বলেন, এরই মধ্যে তার স্ত্রী খালাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করে।  বকুল দুই বছর আগে দেশে ফিরে টাকার হিসাব চাইতে গেলে জানতে পারেন তার স্ত্রী আবারও বিয়ে করেছেন।

এরপর থেকে স্ত্রীর কাছে পাঠানো টাকা ফেরত চাওয়া নিয়ে সামাজিকভাবে বৈঠক হয়। শুক্রবার বিকালে বকুল তার শ্বশুরবাড়িতে টাকা আনতে গেলে পরিবারের লোকজন তাকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ সময় তাদের নির্যাতনে বকুল মারাত্মক জখম হয়।

তিনি জানান, এ ঘটনায় শ্বশুর লুৎফর রহমান,  স্ত্রী লতিফা ও তার বর্তমান স্বামী খায়রুলসহ  ১০ জনকে আসামি করে শনিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

image


বকুলের চাচি শিরিন বেগম বলেন, প্রথমে শ্বশুর পেছনে কোদাল দিয়ে আঘাত করে। এরপর অন্যরা এসে পা গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। বকুল চিৎকার করছিল কিন্তু তারা শোনেনি।

আরও পড়ুন: পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালানোর ১৭ দিন পর গ্রেপ্তার

এ বিষয়ে জানতে চাইলে বকুলের শ্বশুর লুতফার রহমান বলেন, প্রথমে আমি মারিনি। প্রথমে রাস্তায় তাকে মারা হয়েছে। পরে বাড়িতে ধরে এনে আবার মারা হয়। তখন আমিও মারছি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া জানান, মারধর ও নির্যাতনের ঘটনা শুনে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত বকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর