জেলা পরিষদ নির্বাচনের জেরে মেম্বারের ওপর হামলা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৯:৪৬ পিএম

নড়াইলে জেলা পরিষদ নির্বাচনের জেরে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের জালালসী গ্রামে রবিউল ইসলাম বাবুর (৬২) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর জালালসী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

রবিউল ইসলাম বাবু নলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম বাবু জালালসী গ্রামের মুক্তার শেখের বাড়ির একটি মিলাদ শেষে নলদী বাজার থেকে বাড়ি ফেরার পথে জালালসী গ্রামের জগন্নাথ বিশ্বাসের বাড়ির পাশে আসলে সন্ত্রাসীরা তাকে ভ্যান থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

রবিউল ইসলাম বাবু ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, নলদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখীর বিরুদ্ধে ইউনিয়নের ৭ জন মেম্বার লোহাগড়া নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা দেওয়া এবং সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. সুবাস চন্দ্র বোসকে ভোট দেওয়ার কারণে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখীর সন্ত্রাসী দল এ হামলা করেছে।

আরও পড়ুন: ১৮ বছর পর ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নলদী ইউনিয়নের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহিদ বলেন, আমরা ঘটনা সম্পর্কে শুনেছি, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর