গাজীপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:৪৪ এএম

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় উত্তরবঙ্গগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের (ঢাকা-রাজশাহী) রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে।  

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লি বসছে বুধবার

জয়দেবপুর মির্জাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকা পরে বেশ কয়েকটি ট্রেন। বিষযটি পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধার করা হলেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।


একাত্তর/আরবিএস    

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর