নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ডিবি'র অভিযান, গ্রেপ্তার ১৬

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০১:৫৪ পিএম

নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমান পাসপোর্ট, নকল সীল, নগদ টাকা ও দলিলসহ বিভিন্ন সরঞ্জাম।

মঙ্গলবার বিকেলে জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান, দীর্ঘদিন যাবত আঞ্চলিক পাসপোর্ট অফিস সামনে দালাল চক্রটি পাসপোর্ট করে দেয়ার কথা বলে সরকারি রাজস্ব থেকেও কয়েক গুণ টাকা বেশি নিয়ে নিরীহ পাসপোর্টধারীদের হয়রানি করে আসছে। তারা ব্যাংক, পুলিশসহ বিভিন্ন দপ্তরের স্বাক্ষর এবং সীল নকল করে স্ট্যাম্পের মাধ্যমে পাসপোর্ট তৈরি কার্যক্রম পরিচালনা করে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন

গোপন সংবাদেরভিত্তিতে তাদেরকে গ্রেপ্তারের সময় জব্দ করা হয় বিপুল পরিমান পাসপোর্ট, নকল সীল, নগদ টাকা ও দলিলসহ বিভিন্ন সরঞ্জাম।

এদিকে, রূপগঞ্জ থেকে অটোরিক্সা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর