ইজিবাইকের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১০:৩৭ পিএম

নরসিংদীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে শালিধা চৌয়ালা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন সাহেপ্রতাব এলাকার কামাল মিয়ার ছেলে বিপ্লব (১৯) ও স্বপন মৃধার ছেলে দ্বীপ (২০)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নাজিমউদ্দিন নামে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর আহত লামিনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্বীপ তার দুই বন্ধু বিপ্লব ও লামিনকে নিয়ে মোটরসাইকেলে সাহেপ্রতাব থেকে নরসিংদী শহরের দিকে আসছিল। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি একটি সাইকেলের ওপর তুলে দেয়। এসময় মোটরসাইকেল আরোহী দ্বীপ ও বিপ্লব ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন এবং আহত হন সাইকেল আরোহী নাজিম উদ্দিন ও মোটরসাইকেল আরোহী লামিন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী দ্বীপ ও বিপ্লবকে মৃত ঘোষণা করেন। নাজিম উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আরও পড়ুন: আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ তরুণ আটক 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, মোটরসাইকেল, ইজিবাইক ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর