রামেকে ভাঙচুর: ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৭:৫৫ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে রামেক হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে রাজপাড়া থানায় এই মামলার আবেদন করেন বলে নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। সেটি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, যেহেতু হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে তাই পরবর্তীতে নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।  

প্রসঙ্গত, গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

শাহরিয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলায়।


একাত্তর/এআর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। 
কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে তিনি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর