শরিয়তপুরে আধিপত্য বিস্তারে ব্যাপক সংঘর্ষ, নিহত এক

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৯:৫১ পিএম

শরিয়তপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে চোখে-মুখে টেটাবিদ্ধ হয়েছেন একজন, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২৫টি বাড়ি।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারি কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফিরোজ সরদার (৩৫)। তিনি ওই এলাকার খালেক সরদারের ছেলে। 

স্থানীয়া জানিয়েছেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত সেনেরচর ইউনিয়নের প্রভাবশালী সাদেক সরদার ও সাবেক ইউপি সদস্য বাদশা সরদার গ্রুপের সঙ্গে খবির সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে তাদের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে উভয় পক্ষ অন্তত ৫০ থেকে ৬০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ফিরোজ নিহত ও অন্তত ১৫ জন আহত হন। নিহত ফিরোজ সরদার সাদেক সরদার ও বাদশা সরদার গ্রুপের সমর্থক। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম উদ্দীন বলেন, ফিরোজ সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।  পরে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। 

আরও পড়ুন: বিয়ের কথা বলে নারীকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার তিন

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, দেশীয় অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর