পাংশায় ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৫:২৯ পিএম

রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা চলাকালে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে এক বছরের জেল ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে পরীক্ষা চলাকালে বন্ধুর হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে তাকে আটক করা হয়।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো. শাকিল হোসেন পাংশা উপজেলার বেজপাড়া এলাকার সোহরাব উদ্দিনের ছেলে। 

দণ্ডপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থী শাকিল হোসেন জানান, তার সেনাসদস্য বন্ধু চাকুরীর ব্যস্ততায় ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারায় তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। 

আরও পড়ুন: নোয়াখালীতে ৪১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল জানান, ওই ভুয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ৩(খ) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও একদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর