দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৮:১২ পিএম

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হওয়ার পর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় জনতা ও ও স্কুলের শিক্ষার্থীরা সেখানে একটি ফুটওভার ব্রিজের দাবি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ বানানোর ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। 

এরপর দুপুর দুইটার দিকে মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন স্থানীয় জনতা ও ও স্কুলের শিক্ষার্থীরা। 

এর আগে, অবরোধের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। 

image


কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, স্কুলছাত্রী নিহতের পর সড়ক অবরোধকারীরা সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ বানিয়ে দেওয়ার দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে ফুটওভার ব্রিজ বানানোর আশ্বাস দেয়ার পর অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন সড়কে যান চলাচল করছে। স্বাভাবিক হতে সামান্য সময় লাগবে।

আরও পড়ুন: পঞ্চগড়ে সীমান্তে দুইটি শুটারগান ও গুলি উদ্ধার

উল্লেখ্য, কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার (১৪) প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ চলছিল। 


একাত্তর/জো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর