সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১২:৫০ পিএম

সিলেটে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছে বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদ। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পরও এই কর্মসূচি পালন করছেন তারা। বন্ধ রয়েছে সিলেট জেলায় পণ্য পরিবহন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার এই ধর্মঘট শুরু হয়।

এর আগে রোববার (৩০ অক্টোবর) বিকেলে প‌ণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহবানের প্রেক্ষিতে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি বৈঠকে ধর্মঘট থেকে সরে আসার জন্য অনুরোধও জানান। 

তবে ওই বৈঠক শেষে ধর্মঘট থেকে সরে না আসার ঘোষণা দেন পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, পাথর তোলার দাবির প্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন নভেম্বর এই কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে আসবেন। তারা সরেজমিনে পরিদর্শন করে দেখবেন পাথর উত্তোলনের যৌক্তিকতা আছে কি না। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: বেশি টাকা না দেয়ায় ছিঁড়ে ফেলা হলো এনআইডি’র কপি

এদিকে সকাল থেকে ধর্মঘটের কারণে পণ্যবাহী পরিবহন না চলায় ক্ষতির আশঙ্কা করছেন কাঁচামাল ব্যবসায়ীরা।


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর