হাজীগঞ্জে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৬:১৮ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে বলাখাল-রামপুর সড়কের পাশ থেকে অজ্ঞাত এক তরুণের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বলাখাল রেলস্টেশনের কাছে রাস্তার পাশের ঝোপে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

স্থানীয়রা জানান, স্থানীয় এক তরুণ ঝোপে প্রস্রাব করতে গিয়ে মরদেহটি দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ আসে। পরবর্তীতে ঘটনাস্থলে তদন্তে আসে সিআইডিসহ অন্য সকল তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: প্রিজন ভ্যান থেকে রোহিঙ্গা আসামির পলায়ন, পাঁচ পুলিশ প্রত্যাহার

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। 


একাত্তর/জো

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর