রাজবাড়ীতে ৩২ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০২:২৩ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে রাত ৮ টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা বাজার ইত্যাদি বন্ধ রাখার সরকারিভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।

সরকারী ওই আদেশ বাস্তবায়নে রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে ৩২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে রাজবাড়ী সদর উপজেলায় রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম অভিযান চালিয়ে ১০ জন ব্যবসায়ীকে ৪ হাজার ৩ শত টাকা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সুজিব অভিযান চালিয়ে চাঁদপুর বাজার, মোহনপুর বাজার, সোনাপুর মোড় বাজারের ৯ জন ব্যবসায়ীকে, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী অভিযান চালিয়ে ১৩ জন ব্যাবসায়ীকে ২ হাজার ৬ শত টাকা অর্থদ- প্রদান করেন। 

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা মডেল থানা পুলিশ।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে রাত ৮ টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা বাজার ইত্যাদি বন্ধ রাখার সরকারিভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই লক্ষ্যে জেলা তথ্য অফিস মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে। সরকারী আদেশ বাস্তবায়নে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান অব্যহত রেখেছে।


একাত্তর/এআর

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে...
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল ও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের অন্ধকারে বৈদ্যুতিক মিটার চুরি করায় গত পাঁচদিন ধরে বন্ধ রয়েছে রাইস মিল, স-মিলসহ ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান।
কয়লা সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রোববার ভোর সাড়ে চারটা থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।  বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর