ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চারজন নিহত, আহত ১০

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রোববার (৬ নভেম্বর) ভোররাত তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুইজনের মৃত্যু হয়। 

আরও পড়ুন: ফসলের মাঠ থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর