এক দফা দাবিতে চবির চারুকলা অনুষদের প্রধান ফটকে তালা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৬:০৮ পিএম

ক্লাস কার্যক্রম মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চারুকলা ইনস্টিটিউটের প্রধান গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউটের শিক্ষার্থীরা। 

বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকেই অনুষদের ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। গত ৩ নভেম্বর থেকে ২২ দফা দাবীতে আন্দোলন শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম মূল ক্যাম্পাসে স্থানান্তর করার এক দফা দাবীতেই অনড়। 

শিক্ষার্থীরা বলেন ইতোমধ্যে বেশ কয়েকদফা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকও করা হয়েছে কিন্ত  বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবার সেইসব বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ করে৷ উল্টো শিক্ষকরা শিক্ষার্থীদের শাসিয়েছে বলেও অভিযোগ করে আন্দোলনকারীরা৷ 

এরপরই ইনিস্টিউটের প্রধান ফটকে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় শির্ক্ষাথীরা।

চট্টগ্রাম নগর থেকে শিক্ষা কার্যক্রম মূল ক্যাম্পাসে নিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক এসে শিক্ষার্থীদের দাবীর বিষয়ে চবি ভিসির সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা জানান ক্লাস মূল ক্যাম্পাসে স্হানান্তরের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। 

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের নিজস্ব বাস চালু; ডাইনিং ও ক্যান্টিন তৈরি; বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা; বেসিনের সুব্যবস্থা রাখা; পর্যাপ্ত ওয়াশরুম নির্মাণ; আর্ট ম্যাটেরিয়ালসের ব্যবস্থা; পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা; পাঠাগার সংস্কার; জেনারেটরের ব্যবস্থা; মেডিকেল ব্যাকআপ; খেলাধুলার পর্যাপ্ত ইন্সট্রুমেন্টের ব্যবস্থা; মেয়েদের থাকার হলের ব্যবস্থা; অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল; প্রতিটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক সংকট নিরসন; শিক্ষার্থীদের জন্য মিলনায়তনের ব্যবস্থা; সেমিনারের পরিধি বাড়ানো; ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ; ওজু ও নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা; সন্ধ্যার পরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা; প্রতিটি শিক্ষার্থীর জন্য লকারের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ছাত্রদের হলের ব্যবস্থা করা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। ২০১০ সালে নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক হয়ে গঠিত হয় চারুকলা ইনস্টিটিউট। ইনস্টিটিউটের অবস্থান বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে, নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে। বর্তমানে ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা ৩৫৩ জন। তাদের মধ্যে ১৭৯ জন নারী শিক্ষার্থী ও ১৭৪ জন পুরুষ শিক্ষার্থী রয়েছেন।


একাত্তর/এআর

সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
খাগড়াছড়িতে বিজু উৎসবে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীরা খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহৃত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর