পাহাড়ে চবি’র পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম

খাগড়াছড়িতে বিজু উৎসবে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীরা খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহৃত হয়েছেন বলে দাবি করা হয়েছে। 

এ অপহরণ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) পক্ষ থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) দায়ি করা হয়েছে। একই সঙ্গে অপহৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। তবে ইউপিডিএফ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 

পিসিপি’র দাবি, বুধবার (১৬ এপ্রিল) সকালে জেলা সদরের গিরিফুর এলাকা থেকে ওই শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে।

তাদের ভাষ্যমতে অপহৃতরা হলেন- চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পিসিপির চবি শাখার  সদস্য রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের  শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। 

পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার সই করা এক বিবৃতিতে বলা হয়, অপহৃত শিক্ষার্থীরা পাহাড়ের বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়িতে বেড়াতে গিয়েছিলেন। উৎসব শেষে মঙ্গলবার চবি’র ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে যান। তবে ওই দিন চট্টগ্রামগামী বাসের টিকেট না পাওয়ায় তারা খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত যাপন করেন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি সদরের কুকিছড়া থেকে অটোরিকশায় খাগড়াছড়ি সদরের স্টেশনে যাচ্ছিলেন। পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী তাদের গাড়ি গতিরোধ করে। পরে অস্ত্রধারীরা অটোর চালকসহ পাঁচ শিক্ষার্থীকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। 

তবে এই তথ্য তিনি কীভাবে জেনেছেন তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা একাত্তরকে বলেন, অপহরণের সঙ্গে তার সংগঠন জড়িত নয়। ইউপিডিএফ সবসময় সংঘাত বন্ধের পক্ষে, তাই এ অপহরণের ঘটনায় জড়িত থাকা প্রশ্নই আসে না।ইউপিডিএফকে জড়ানো হয়েছে একটি ষড়যন্ত্রের অংশ।   

খাগড়াছড়ি সদর সার্কেলের পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, অপহরণের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। বর্তমানে দপ্তরিক কাজে মহালছড়ি উপজেলায় রয়েছেন। খাগড়াছড়ি সদরে গেলে বিস্তার তথ্য নিয়ে জানাতে পারবেন।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর