সিলেট বিভাগের ৩ জেলায় পরিবহন ধর্মঘট শুরু

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৯:৩৩ এএম

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে থ্রি হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধে এ ধর্মঘট চলছে বলে দাবি সংশ্লিষ্টদের।

শুক্রবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হয়েছেন। কেউ কেউ ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে।

ধর্মঘট নিয়ে বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মঘটের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, কারা কী জন্য ধর্মঘট ডেকেছেন এটা বোঝার বাকি নেই। তবে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন সাংবাদিকদের জানান, সরকার ধর্মঘট দিয়ে মানুষকে সমাবেশে যাওয়া বন্ধ করতে পরবে না।

বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলনের অংশ।


একাত্তর/এআর

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর