সোনারগাঁওয়ে ১২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে করে অভিনব কায়দায় মাদক পাচারকালে প্রায় ১২ হাজার ইয়াবা ও ১২টি আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সোনারগাঁয়ের মেঘনা এলাকা থেকে ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খসরু এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে  অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, পুলিশ গোপন সূত্রে খবর পায় আলুর বীজ ভর্তি একটি ট্রাকে ইয়াবা ও আইস মাদক নিয়ে চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে যাচ্ছে মাদক কারবারিরা। এর ভিত্তিতে গত রাতে মেঘনা এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাকটির চালকের সিটের নিচ থেকে লুকানো অবস্থায় ১১ হাজার ৮০০ ইয়াবা ও ১২টি আইস উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: চাটখিলে শর্টসার্কিটের আগুনে পুড়লো তিন দোকান

তিনি আরও জানান, আটককৃত চালক হোসেন মুন্সির দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে আবু হানিফ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলেও তিনি জানান।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। 
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর