ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:৫৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে এক ছাত্রদল নেতা মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। 

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর শহরের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম নয়ন মিয়া (২২)। তিনি সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। অপর আহতের নাম ইমান আলী। তিনি পৌর ছাত্রদলের আহবায়ক ও শিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষে বিকেলে বিএনপি কর্মীরা মোল্লা বাড়ি এলাকয় লিফলেট বিতরণ করছিল। এ সময় পুলিশ তাদের উপর গুলি ছুঁড়লে নয়ন মিয়া গুলিবিদ্ধ হয় ও পৌর যুবদলের আহবায়ক ইমান আলী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয়।  

এদিকে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। 

আরও পড়ুন: গুলি-নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা আরও উজ্জীবিত: ফখরুল

তবে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে থানায় ইটপাটকেল ছুঁড়লে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। থানায় হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর