নরসিংদীতে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৯:২৯ পিএম

নরসিংদীর বেলাবতে মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দড়িকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি-নোয়াকান্দি বাজারের মাঝামাঝি দড়িকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সামনে এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা হাইওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: তিন ঘণ্টা বিয়ার না খেলেও বেঁচে থাকবেন: ফিফা সভাপতি

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক বলেন, মরদেহটি একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে দ্রুতগামী কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।  

এ কর্মকর্তা আরও বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


একাত্তর/আরবিএস  

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর