ছাত্রদলের সমাবেশ থেকে ককটেল নিক্ষেপ, দুই পুলিশ আহত

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৬:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। তবে এসময় ওই সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়েছে। ককটেলের বিস্ফোরণে দুই পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে জেলার নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকার নাচোল রেল স্টেশন মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিপাহী আলমগীর হোসেন ও  পলাশ। আহতরা নাচোল থানায় কর্মরত।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, পুলিশের অনুমতি ছাড়াই ছাত্রদল শ্রীরামপুর মাঠে কর্মী সভার আয়োজন করছিল। এ সময় ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পাঁচটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। 

আরও পড়ুন: পলাতক জঙ্গিদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা

তিনি জানান, ছাত্রদল নেতা তন্ময়, হাসান ইমতিয়াজ, রোমিওসহ নেতার্মীদের ককটেল হামলায় দুই পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে নাচোল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আবু তাহের খোকন পুলিশের অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হওয়ার আগেই পুলিশ ধাওয়া দিয়ে সভা পণ্ড করে দিয়েছে। আর ককটলে উদ্ধার বা বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর