ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:০০ পিএম

ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫৩ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলা শহরের কুঠিবাড়ী কমলাপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ খবর জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ। 

তিনি জানান, গোপন খবরে শনিবার গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় নিতীশ রঞ্জন ঘোষ ওরফে নিকো রানা (৩৮) নামে এক ব্যক্তির শোবার ঘরে খাটের নিচে থেকে অস্ত্র, গুলি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেছেন। 

নিতীশ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। 

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

ডিবির ওসি আরও জানান, নিতীশ অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এসি

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর