শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৬৬ জনের নাম উল্লেখ করে এবং দেড়শ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। 

মামলায় পুলিশকে মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা সবাই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য। 

জানা গেছে, এই মামলায় এখন পর্যন্ত গ্র‍েপ্তারকৃতরা হলেন তানভীর কবির খান রিয়াদ, বিপুল মিয়া, মোক্তার আলী, সুমন মিয়া, মোসলেম উদ্দিন, খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মন্টু মিয়া, খালেকুজ্জামান আসিফ, আলম মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, খোরশেদ আলম, সোলাইমান, দুলাল হোসেন।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে এই মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ঘটনার ভিডিওচিত্র দেখে এ মামলায় ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরও পড়ুন: ছুরিকাঘাতে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা, হত্যাকারী আটক

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় পুলিশসহ অন্তত ২১ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০১ রাউন্ড শটগানের গুলি এবং ২২ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে পুলিশ।


একাত্তর/জো

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর