অটোরিকশার সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুৎ চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২) ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হোসেন ও সালাউদ্দিন মোটরসাইকেলে সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর নামক স্থানে পৌঁছলে একটি কুকুর তাদের মোটরসাইকেলের সামনে পড়ে। কুকুরটিকে বাঁচাতে চেষ্টা করার সময় অপরদিক থেকে আসা বিদ্যুৎ চালিত অটোরিকশার সাথে  তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: ওয়াজ শুনে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর