প্রবাসী ভেবে ডিবি পুলিশের গাড়িতে হামলা, গুলিবিদ্ধ এক

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৬:২০ পিএম

কুমিল্লায় প্রবাসী ভেবে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলা চালানোর পর বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি ছেনী দা, একটি কিরিচ, একটি লোহার রড, একটি কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়েছে। 

সোমবার (২৯ নভেম্বর) রাত আড়াইটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ‌জেলার বুড়িচং উপজেলার কাকিয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। 

গুলিবিদ্ধ ডাকাত বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু ইউসুফ (২৯)। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি রাজেশ বড়ুয়া বলেন, আমরা বুড়িচংয়ের নিমসার থেকে কংসনগর যাওয়ার জন্য আবিদপুর যাওয়ার রাস্তায় কাকিয়াচর এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট শব্দ হলে ড্রাইভার গাড়ি থামায়। গাড়ি থামার সাথে সাথেই রাস্তার পার্শ্ববর্তী ধানক্ষেত হতে ৭ থেকে ৮ জন সশস্ত্র লোক আমাদের গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ডিবির অফিসার ও ফোর্সরা দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাত দল ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ দেখে গুলি করে। তখন ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দল পালাতে থাকে। 

image

ডাকাত আবু ইউসুফ (২৯)

তিনি আরও বলেন, এসময় গুলির শব্দ ও পুলিশের বাঁশির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও ডিবি পুলিশ পার্শ্ববর্তী ধানক্ষেত ও খালি জায়গায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাতকে পেয়ে হেফাজতে নিয়ে দ্রুত চিকিৎসার জন্য কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে প্রেরণ করে। 

আরও পড়ুন: শাহজাহান খানকে শেষ বিদায় জানালো পটুয়াখালী

ওসি রাজেশ জানান, ধারণা করছি তারা প্রবাসীর গাড়ি ভেবে হামলা করেছে। আমরা পলাতক ডাকাতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুইটি মামলা দায়ের করেছি।

ডি‌বি পু‌লিশ জানায়, ডাকাত দ‌লের সা‌থে ডি‌বি পু‌লি‌শের ৬ (ছয়) রাউন্ড গুলি বিনিময় হয়েছে।  


একাত্তর/আরবিএস  

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর