রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় শহীদ মিনারের সামনে থেকে নেশাগ্রস্থ অবস্থায় মো. আখের আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) দিবাগত মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আখের আলী দৌলতদিয়া বাজার এলাকার বাসিন্দা।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রাত ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের সামনে মাদক সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় জন-সাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করায় তাকে গ্রেপ্তার হয়।
আরও পড়ুন: পদ্মায় অভিযান, অবৈধ বাঁশের বাঁধ অপসারণ
তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে এ সংক্রান্তে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) মামলা রুজু করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ
