বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বগুড়ায় জরুরি অবতরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

বগুড়ার কাহালুতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। এসময় বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। তবে বিমানটির বৈমানিকরা নিরাপদ ও সুস্থ আছে বলে জানিয়েছে আইএসপিআর।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকার একটি আলুখেতে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর পরই বিমানে থাকা দুজন বৈমানিককে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরুলিয়া বিমানবন্দর এলাকা থেকে বিমানটি উড্ডয়ন করে। এর কিছু পরই ওই মাঠের একটি আলুখেতে তা আছড়ে পড়ে। এ সময় বিকট শব্দ হয়। দুর্ঘটনার পর পরই বিমানবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) এরুলিয়া বিমানবন্দর, বগুড়া সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির বৈমানিকদ্বয় নিরাপদ ও সুস্থ আছেন।’


একাত্তর/এআর

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর