শাহজাহান খানের খুনিদের প্রয়োজনে ১০০ হাত মাটির নিচ থেকে খুঁজে আনা হবে: মাহাবুবুর রহমান

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

গলাচিপা উপজেলার বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শেষ বিদায় জানালেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় পুরাতন আদালত মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় পুরাতন আদালতের মাঠে।

দশমিনায় নামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাজা, উলানিয়া আয়েশা জামে মসজিদে ৪র্থ জানাজা, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ৫ম জানাজা সম্পন্ন হয়।

সবশেষ চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ এবং তার নিজ বাড়ি ইউনিয়নে সুতাবাডড়িয়া ৭ম জানাজা শেষে রাতে পারিবারিক গোরস্তানে বাবা-মার কবরের দাফন সম্পন্ন হয়

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক কর্মী রেখে গেছেন।

গলাচিপা হাইস্কুল মাঠের জানাজায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান নান্নু।

তিনি বলেন, গণতন্ত্রের সমাবেশে যোগ দেয়ার জন্য শাহজাহান খান রওনা দিয়েছিলেন। পথিমধ্যে তাদের ওপরে যারা হামলা করেছেন- তারা যদি মাটির ১০০ হাত নিচেও লুকিয়ে থাকেন তবুও তাদেরকে খুঁজে বের করা হবে। যথাযথ বিচারের আওতায় আনা হবে অভিযুক্তদের।

image


‘আপনাদের নেতার যদি ২১ বছর পর বিচার হয়। আমাদের নেতারও বিচার একদিন হবে।’ 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বরিশালে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে মোটরসাইকেলযোগে যাবার পথে রাতে পটুয়াখালীর শিয়ালীতে দুর্বৃত্তদের হামলার শিকার শাহজাহান খান।

আরও পড়ুন: জঙ্গি পালিয়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এসময় তাকে বেদম মারধর করা হয়। পরে ২৩ দিন চিকিৎসাধীন থাকার পরে সোমবার (২৮ নভেম্বর) ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, ওই হামলায় শাহজাহান খানের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।


একাত্তর/আরএ

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য স্বপ্ন শৈশব থেকেই পুষে রেখেছিলেন মশিউর। কিন্তু সেই স্বপ্নে হঠাৎ করেই কালবৈশাখীর মতো আঘাত হানে প্রাণঘাতী ব্যাধি ক্যান্সার। কিন্তু হাসপাতালের বিছানা, একের পর এক...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর