যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ডভ্যান, পাঁচজন নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০২:২৫ পিএম

যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণহীন একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে খাবার হোটেলে ঢুকে পড়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে যশোরের দিক থেকে যাওয়া একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাড়িয়ে থাকা হাবিবুর রহমান (৫৫) ও তার শিশুপুত্র তাউশিকে (৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এ দুজনের মৃত্যু হয়।

পরে কাভার্ডভ্যানটি রাস্তার পাশের একটি খাবার হোটেলে ডুবে পড়ে। এসময় আরো তিনজনের মৃত্যু হয়েছে।

নিহত হাবিবুর রহমান ও তাওশির বাড়ি মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামে।

image


নিহত বাকি তিনজন হলেন- টুনিয়াঘরা গ্রামে শামসুর রহমান (৫৫), তার ভাইপো তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।

নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে বৃদ্ধা নিহত, চারজন আহত

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার জানান, ঘটনার পর থেকে কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার সময় ৫ জন নিহত ছাড়াও আরো কয়েকজন আঘাত পেয়েছেন।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর