ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে কলেজ শিক্ষার্থী খুন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১:২২ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় এক কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে।              

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে চৌদ্দগ্রামের আলকরা এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, নিহত মো. পাভেল (১৯) চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকার নুরুল ইসলামের ছেলে ও ফেনী মহিপাল সরকারি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাভেল নিজ বাড়ি গুণবতী থেকে পাশের আলকরা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে স্থানীয় কিশোরদের সাথে রাতে ব্যাডমিন্টন খেলতে যান তিনি। এসময় একদল কিশোর নিজেরা খেলবে বলে পাভেল ও তার সঙ্গীদের মাঠ থেকে উঠে যেতে বলে। ৭-৮ জনের ওই কিশোর গ্যাংয়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা এলোপাথাড়ি পাভেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে আরও দু’জন আহত হয়েছেন। বাকীরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিচ্ছেন বলে জানা গেছে। 

আরও পড়ুন: মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে বৃদ্ধা নিহত, চারজন আহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা পাভেলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছে বলে স্থানীয়রা ঘটনার বিবরণে পুলিশকে জানিয়েছে। জড়িত সবাই স্থানীয় কিশোর। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।  পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর