মির্জার অনুসারীদের গুলিবিদ্ধের ঘটনায় ১১০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ জুন ২০২১, ০৫:০১ পিএম

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের গুলিবিদ্ধের ঘটনায় প্রতিপক্ষের ১১০জনকে আসামী করে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) মামলাটি দায়ের করেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকরা ইউনিয়নের সাবেক সহসভাপতি কাদের মির্জার অনুসারী দেলোয়ার হোসেন সুজন।

দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম মোসলেহ উদ্দিন মিজানের দুই নম্বর আমলি আদালতে মামলাটির ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি নোয়াখালী পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। 

মামলার বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক ও সুবির মজুমদার জানান, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুকে প্রধান আসামী, ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। মামলায় দ্বিতীয় আসামী করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে, তৃতীয় আসামী করা হয়েছে সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাতকে, চতুর্থ আসামী করা হয়েছে চরকাঁকড়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফকে।  

উল্লেখ্য, গত (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নস্বর ওয়ার্ডের হড়াইন্নাগো বাড়ীর সামনের সড়কে কাদের মির্জার ও তার প্রতিপক্ষের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় পর্যায়ক্রমে কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ হয় বলে জানা যায়। তবে প্রথমে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানানো হয়। অপরদিকে, বিভিন্ন সমাবেশে বকৃক্তাকালে কাদের মির্জা দাবি করেন এই ঘটনায় তার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয়েছে।  


একাত্তর/আরবিএস  

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর