রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

শুক্রবার (২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার মতি ভূইয়ার ছেলে আরিফ ভুইয়া (৩৫) ও রমি ভূইয়া ছেলে রনি ভূইয়া (২৪)।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানায়, রাত তিনটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকার আব্দুল হাকিমের ইটভাটার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাত সদস্য আরিফ ও রনিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: সিংড়ায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের গোলাগুলি, আহত ১৩

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।


একাত্তর/ওসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর