৩০ হাজার ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ একজন আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:১১ পিএম

নোয়াখালীর সোনাইমুড়িতে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা, তিন গ্রাম আইস বা ক্রিস্টাল মেথসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বুধবার (৭ ডিসেম্বর) ভোরে সোনাইমুড়ি-চাটখিল সড়কের চেকপোস্টে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত ‍দুলাল হোসেন (৪৭) কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবাসহ মাদকগুলো বিক্রির জন্য এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। 

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে ভোরে সোনাইমুড়ি-চাটখিল সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে একটি গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩০ হাজার ১৭০টি ইয়াবা ও তিন গ্রাম আইস জব্দ করা হয়। 

তিনি আরও জানান, কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তিনি ইয়াবাসহ মাদকগুলো এনে বিক্রি করার জন্য চাঁদপুরে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ ৫১ হাজার টাকা এবং আইসের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। 

আরও পড়ুন: ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা হামলা, আহত ছয়

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।    


একাত্তর/জো

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর