রাজবাড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফোনে ডেকে নিয়ে এক কাঁচামাল ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

জানা গেছে, নিহত হাসু মৃধা (৪০) ওই গ্রামের করিম মৃধার ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।

নিহত হাসু মৃধার ভাই কামাল মৃধা বলেন, প্রায় ৩ বছর পূর্বে হাসু মৃধার কাছ থেকে মেয়ের বিয়ের জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করে পার্শ্ববর্তী ডাঙ্গাহাতি মোহন গ্রামের বিষ্ণু সরকারের ছেলে নয়ন সরকার ৩০ হাজার টাকা গ্রহণ করেন। সেই টাকা চাওয়ায় গত শনিবার (৩ ডিসেম্বর ) রাত ১০ টার দিকে ফোন করে টাকা দেওয়ার কথা বলে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে যায় নয়ন। ওই বাড়িতে গেলে বিষ্ণু সরকারের ছেলে নয়ন সরকার, বিষ্ণু সরকারের স্ত্রী কবিতা সরকারসহ তাদের লোকজন মিলে পূর্বপরিকল্পিত ভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন হাসুকে। 

তিনি আরও জানান, হাসুর চিৎকারে তিনিসহ আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। রাতে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। রোববার (৪ ডিসেম্বর) সকালে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় হাসুকে। এরপর বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে বাড়িতে মারা যান হাসু। এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর