নিয়ম মানছে না সাভার পৌরসভা, রাজউকের অভিযান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩১ পিএম

সাভারে নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান চালিয়ে পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। 

বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী সাভারের ব্যাংক কলোনি এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

জানা গেছে, ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন ২ তলা, ৩ তলা ৬ তলা, ৫ তলা ভবনের রাজউকের নকশা-বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। এর মধ্যে চারটি ভবন রাজউক ও একটি পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার জানান, সাভার রাজউকের মহাপরিকল্পিত এলাকার অন্তর্ভুক্ত। এখানে অপরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ নেই। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। উচ্ছেদের ক্ষেত্রে প্রথমে নির্মাণাধীন ভবনের প্রতি জোর দেওয়া হচ্ছে যেহেতু ভবনগুলো সংশোধনের সুযোগ আছে।

এসময় রাজউকের আওতায় পৌরসভার অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজউকের আওতায় থাকা এলাকায় নিয়ম অনুযায়ী পৌরসভার নকশার অনুমোদন দেওয়ার সুযোগ নেই। কিন্তু তারা দিয়েছে এবং বিষয়টি ঠিক মতো মনিটরিং করেনি। ফলে সাভারে নকশা-বহির্ভূত ভবনের সংখ্যা বাড়ছে। তবে ভবনের নকশা সঠিকভাবে করা থাকলে নির্দিষ্ট ফি দিয়ে নতুন করে রাজউক থেকে অনুমোদন নেওয়ার সুযোগ রয়েছে। 

আরও পড়ুন: রাজবাড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা’র অভিযোগ

পাশাপাশি দ্রুতই সাভারে রাজউকের সাব-অফিস করার পরিকল্পনার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


একাত্তর/জো 

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর