নোয়াখালীতে বিদেশী মদ ও ককটেল বোমাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৫০ এএম

নোয়াখালীর সেনবাগে বিদেশী মদ, গাঁজা ও দুইটি ককটেল বোমাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- পারভেজ আলম, এমরান হোসেন রিশাদ ও বেলাল হোসেন। 

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ আলম এবং তার সহযোগী এমরান হোসেন রিশাদ ও বেলাল হোসেনকে আটক করা হয়। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্বামীর আলমসাধু থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

পরে পারভেজ আলমের ঘর তল্লাশি করে গাঁজা, ছয় বোতল বিদেশী মদ, ঘরের সিলিংয় থেকে দুইটি ককটেল ও পুকুরের মধ্যে বস্তায় রাখা আরও ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে সেনবাগ থানায় মাদক ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


একাত্তর/এসজে
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর