নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কবির আলী ওরফে লক্ষী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কবির আলী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের বাসিন্দা। সম্পর্কে তিনি শিশুটির প্রতিবেশী দাদা।

জানা যায়, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাপাঝোড়া গ্রামের ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী দাদা মো. কবির আলী ওরফে নক্ষী বাড়িতে নিয়ে শিশুটিকে জোর করে ধর্ষণ করেন।

এরপর ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে মেরে পানির নিচে পুঁতে রাখার ভয় দেখায় অভিযুক্ত। শিশুটি ভয়ে কাউকে কিছু না বলে পাশের গ্রামে বোনের বাড়িতে চলে যায়। পরে শিশুর খোঁজে ওই বাড়িতে গেলে শিশুটি তার মা-বাবাকে ধর্ষণের বিষয়টি জানায়।

ঘটনা জানার পর শিশুর বাবা-মা বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেন।

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবার। এসময় পুলিশকে বিষয়টি জানানো হলে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: রাজবাড়ীতে ৮০০ ইয়াবা ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর